চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে জামায়াতের চাল ও নগদ অর্থ বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসকরা গ্রামে অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে অসহায় পরিবারের বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেন ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি আমান উল্লাহ মজুমদার ও ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উপকারভোগীরা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।