রোমান মিয়াজী
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উত্তর হাসানপুর গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির নাম হাবিবা (৮)। তার পিতা বিল্লাল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দুর্বৃত্ত এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। তবে এখনো আসামিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দাউদকান্দি থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।
এমন বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সকলের সচেতনতা ও কার্যকর উদ্যোগ কামনা করা হচ্ছে।