দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন

পারভেজ সরকার, দেবিদ্বার।।

মুস্তাফিজুর রহমান মাসুদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম শামিমকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন মণির চৌধুরী যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেন। সোমবার সকালে দলের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মতিন খান (সুমন), মাহবুব আলম ভূঁইয়া, মো. আব্দুল আউয়াল খান (বাদল), ফারুক আহম্মেদ, তপন সাহা, মনির ইসলাম খান, মো. শফিকুল ইসলাম রানা, আবুল হাসনাত নিপু, প্রফেসর হাকিম, মো. গিয়াস উদ্দিন পুলিশ, মো. মহসিন ও আলম ফরাজী।

কমিটিতে আহম্মেদ শুভ সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং জয়নাল হোসেন সরকার, মাহবুব আলম ও জনি সাহা যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। মুখ্য সংগঠক হয়েছেন শামীম কাউছার।

সংগঠক পদে রয়েছেন নাজমুল হাসান ভূঁইয়া, মো. শফিউল্লাহ সারোয়ার, মো. হেলাল মিয়া, মিজানুর রহমান মিন্টু, ইসমাইল হোসেন, মো. সফিকুল ইসলাম (শফিক), মো. মোতাহের হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. কামাল খান, মো. আল আমিন, মো. রুবেল হোসেন, শাহজালাল, মো. আবুল কালাম, মো. হুমায়ুন কবির, হাসানুজ্জামান আসিফ, সাখাওয়াত হোসেন, ইসমাইল হোসেন শান্ত, জিয়াউর রহমান, মো. আবদুল কাদের জিলানী, সালমা আক্তার, মো. আব্দুল মতিন সরকার, সুমন আহম্মেদ, আশরাফুল ইসলাম সাকের এবং আমিনুল ইসলাম সবুজ।

সহ-সংগঠকের দায়িত্ব পেয়েছেন পারভেজ আহম্মেদ, আবু মুসা, কায়কোবাদ হোসেন, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান, আবুল কালাম আজাদ খান, শিল্পী আক্তার (তাসমিয়া তিথলী), মো. মনিরুল ইসলাম, মাহবুব আলম বাবু, মো. ফাহিম আহমেদ ও আসলাম।

এছাড়াও মাসুম মুন্সি, আবুল কাশেম, খোরশেদ ডিলার, ডাঃ ওবায়েদ উল্লাহ, মো. আবুল খায়ের (বাবুল মাস্টার), আমির হোসেন, আহসান উল্লাহ সেলিম এবং ওসমান গনীসহ ২১ জনকে সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।