দেবীদ্বারে পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি, সভাপতি শাহজালাল সাধারণ সম্পাদক মুছা মোল্লা
তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:
কুমিল্লার দেবীদ্বারে ‘পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. শাহজালাল রোশনকে সভাপতি, মো. আবু মুছা মোল্লাকে সাধারণ সম্পাদক ও মো. আমিনুল ইসলাম রিয়াদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিন ইউনিয়ন পরিষদ হলরুমে ওই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো. তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং ডা. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মো. আবু মুছা মেম্বার, মো. ছানাউল্লাহ, মো. শামিম আহমেদ, আবুবকর ছিদ্দিক, ডা. মো. আমিনুল ইসলাম রিয়াদ ও মো. গাজী আল আমিন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, মো. মতিউর রহমান, মো. আব্দুল কাদের, মাওলানা ইব্রাহিম খলিল, মো. বিল্লাল হোসেন, মো. নান্নু সরকার, আ. রশিদ, মো. সেলিম সরকার, মো. দুলাল মিয়া, মো. তাজুল আমিন, মো. জামাল মাঝি, মো. শাহজালাল রোশন, মো. সাকিব হাসান, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
আলোচকেরা বলেন, এলাকায় সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আর্তমানবতার সেবা, এলাকার অবকাঠামোর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন, বিদ্যুতায়ন, দরিদ্রদের চিকিৎসা, দায়গ্রস্ত পিতার কন্যাদানে সহায়তা, শিক্ষাবঞ্চিতদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া, দরিদ্রদের স্বাবলম্বী হতে কর্মসংস্থান তৈরি করাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সহায়তা প্রদান এবং মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে আসছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম সরকার, সহ-সভাপতি মো. শামীম আহমেদ ও রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ও মো. আবু বকর ছিদ্দীক, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আল আমিন, অর্থবিষয়ক সম্পাদক মুফতি মো. আলাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইদুল ইসলাম মোল্লা, আইন ও প্রচার সম্পাদক মো. তাজুল আমিন, প্রবাসী ও পরিবেশ সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল সরকার, ধর্ম ও সহ-অর্থ সম্পাদক মো. মাওলানা ইব্রাহীম খলিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. পারভেজ, দপ্তর ও সহ-অর্থ সম্পাদক মো. ইয়াসিন নয়ন, সহ-দপ্তর সম্পাদক মো. মারুফ এবং সদস্য জামাল মাঝি ও মো. ইব্রাহীম।