‎ধানের শীষে ভোট দিয়ে জনগণকেই সরকার প্রতিষ্ঠার আহ্বান ডঃ খন্দকার মোশারফ হোসেনের

দাউদকান্দি প্রতিনিধি

‎বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি জয়লাভ করলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হবে

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গৌরীপুর বাজারে গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‎তিনি বলেন, একটি দল নির্বাচন নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্রে করছে। বিগত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে ফেলার সংস্কৃতি চালু ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই এখন সময় এসেছে আপনাদের নিজের ভোট নিজে দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।