হোমনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ আল আনাস, হোমনা

হোমনায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ইউএনও মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে কলেজের শিক্ষকগণ, এসিল্যান্ড ও পৌর প্রশাসক আহমেদ মুফাচ্ছেরের নেতৃত্বে হোমনা পৌরসভা, ওসি মো. মুরশিদ আলম চৌধুরী নেতৃত্বে থানা পুলিশ উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্যঅর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলারমুক্তিযুদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।