কুবি’র বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আফরাজ-রিয়াদ

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক-প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আফরাজ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. সারোয়ার হোসেন রিয়াদ।

বুধবার (০১ এপ্রিল ২০২৫) সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রিয়াজ শাহরিয়ার রিয়াজ, সদ্য সাবেক সভাপতি হাছিবুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল আসাদ, পলাশ হাসান, রেজাউল করিম সিয়াম, মো. মোজাহিদুল ইসলাম, গাজী ছাব্বির আহাম্মদ, ফাইয়াজ মোজাম্মেল লালন ও মো. সাইফ হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মো. রিমেল, মারজানা আক্তার, আমিনুল ইসলাম হৃদয়, সাবিকুন নাহার নাসফি ও আফরিন-উল আলম রিমু।

সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ইমন, সুমাইয়া আখন্দ, আয়েশা আক্তার, মো. ফয়সাল, মো. নেয়ামত উল্লাহ ও মাকসুদা আক্তার সাথী।

অর্থ সম্পাদক হাসিন ইশরাক মিরাজ, উপ-অর্থ সম্পাদক ফাতেমা ইভা,দপ্তর সম্পাদক মো. রাকিব,উপ-দপ্তর সম্পাদক আসিফ ফেরদৌস,প্রচার সম্পাদক মামুনুর রশিদ, উপ-প্রচার সম্পাদক ফারহানা তাসনিম নিহা, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার, উপ-ক্রীড়া সম্পাদক আলিফ ভূইয়া, শিক্ষার্থীকল্যাণ সম্পাদক প্রিয়ন্তী সাহা, মীর রাব্বি, জান্নাতুল নাঈম সম্পা, রাকিবুল ইসলাম সৈকত, রাকিবুল হাসান ও সাবিকুন নাহার লাকি, আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন হাসান, জাবের আহম্মেদ, ফাহিমা আক্তার, রাইয়ান আহমেদ ফরহাদ, ইস্রাফিল ভূইয়া ও জিবরুল হাসান রাতুল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আলাউদ্দিন হাসান, দিয়া আফরোজ, আরিফুল ইসলাম সাগর, ফাতেমা আক্তার, আমেনা সিদ্দিকা নিপা, রাকিবুল ইসলাম, মো. সাইদুর রহমান, সাবরিনা তাজরিন তিশা ও মো. আরমান হোসাইন।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।