কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

সদর দক্ষিণ, প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে৷ শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা পরিষদে মাল্টিপারপাস হল রুম এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেন শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান বলেন, টেকসই কৃষি প্রজুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬টি ধান কাটার মেশিন, ৬টি এলএলপি, ৩টি ভূট্টা মাড়াই মেশিন এবং বি-স্ট্রং প্রকল্পের আওতায় ২টি এলএলপি বিনামূল্যে কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী বলেন, সদর দক্ষিণ কৃষিপ্রধান অঞ্চল। এখন ধান কাটার মৌসুম চলতেছে। টাকা দিয়েও কাজের লোক পাওয়া মুশকিল। আজ যে মিশিনগুলো বিনামূল্যে পাবেন। খুব দামি ও গুরত্বপূর্ণ যন্ত্র। নষ্ট করবেন না। সবাই মিলেমিশে ব্যবহার করবেন। চাইলে ভাড়া দিয়েও অর্থ লাভ করতে পারবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমারজেন্সী প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) প্রকল্প থেকে এসব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।