চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম(৪২) নামে এক বাস চালককে আটক করেছে। আটককৃত জহির ঢাকার লালবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, একটি বিশেষ টিম শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা এলাকায় অভিযান চালিয়ে বাস চালক জহিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।