মারুফ আহমেদ।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের “দারুল কুরআন মডেল দাখিল মাদ্রাসা”র বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী মাদ্রাসা গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল কুরআন মডেল দাখিল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ
মুফতি নুরুল আলম সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।