দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার পুরাতন বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলিম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদ (ভিপি মাহফুজ) এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মাসুদ হাসান।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।