দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে এক মাদক সেবনকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত অভিযানে মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা করার অপরাধে উপজেলার জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেনকে আটক করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।