এইচ. এম. তামীম আহাম্মেদ:
মানুষ চলে যান, কিন্তু তাঁর কর্ম ও আদর্শ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। তেমনই একজন মানুষ ছিলেন কুমিল্লার ধনুয়াখলা পূর্বপাড়া মুন্সী বাড়ির প্রবীণ দ্বীনি অভিভাবক মৌলভী আজগর আহমেদ। শতবর্ষেরও বেশি বয়সে আজ ১৮ অক্টোবর, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ জীবনের বড় একটি অংশ তিনি ব্যয় করেছেন দ্বীনের খেদমতে। ধনুয়াখলা বড় জামে মসজিদে টানা দুই যুগেরও বেশি সময় ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বীনি শিক্ষার প্রসারে নিজের ক্রয়কৃত জমি মাদ্রাসায় দান করেন জামিআ হালিমা খাতুন মহিলা মাদ্রাসার নামে এবং নিজ গ্রামে এক হাজারেরও বেশি ছেলে-মেয়েকে পবিত্র কোরআন ও প্রাথমিক দ্বীনি শিক্ষা দিয়েছেন বলে জানা যায়।
সততা, সরলতা ও নৈতিকতার জন্য তিনি ছিলেন সুপরিচিত। জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর পরিবারেও রয়েছে অসংখ্য হাফেজ ও আলেম, যা দ্বীনি শিক্ষার প্রতি তাঁর পরিবারের অনুরাগের পরিচয় বহন করে।
মৌলভী আজগর আহমেদের বিদায়ে ধনুয়াখলাবাসী হারালেন একজন প্রবীণ মুরব্বি, দ্বীনি শিক্ষক ও অভিভাবককে। তাঁর কর্ম, শিক্ষা ও আদর্শ মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জানাজার নামাজ: আজ ১৮ অক্টোবর রবিবার বাদ মাগরিব, ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজ মাঠে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।