ধানের শীষের পক্ষে গণসংযোগে আব্দুস সাত্তার

দাউদকান্দি প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার।

‎আজ রবিবার দাউদকান্দির বিভিন্ন উপজেলায় এ নির্বাচনী প্রচারণা চালায়।

‎গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। এ সময় আব্দুস সাত্তার বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।

‎গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।