গাজী রুবেল।।
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন নিজ গ্রাম থেকেই মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়।
তাই সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্প্রতি তার নিজ গ্রামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী জসিম উদ্দিন আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাদের সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখতে হবে, যাতে তারা কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। এ সময় তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে দিয়ে বলেন, “এই এলাকায় মাদকের কোনো স্থান হবে না। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার(১১ এপ্রিল) সন্ধায় বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রভাষক মোঃ আল আমিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার এবং বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন সম্মাননা মানপত্র পাঠ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সার্বিক তত্ত্বাবধায়ক আতিকুর রহমান রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি সহ-সভাপতি আ হ ম তাইফুর আলম, সহ-সভাপতি মোঃ রহিম মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তফা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান সাজু, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, শশীদল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এড. আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, হাজী আলা উদ্দিন, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ৷ এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং বাগড়া গ্রামের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি কে ফুলে ফুলে শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা এলাকাবাসীর আনন্দ-উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে।
সংর্বধনা অনুষ্ঠান শেষে দেশ বরেন্দ্র সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷