আহনাফ তিহামী, দাউদকান্দি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেন্নাই ঈদ মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব, মো. রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাসেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহিউদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মো. আনোয়ার হোসেন আনন্দ প্রমূখ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।