‎বিশ্বের বৃহত্তম রণতরি আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক

‎বিশ্বের বৃহৎতম মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি মেইলের।

‎হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ১০১টি ক্ষেপণাস্ত্রের প্রতিটিই ভূপাতিত করা হয়েছে।’



‎এদিকে, ইরান আবারো হুঁশিয়ারি দিয়েছে, সুযোগ পেলেই বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী এই রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

‎প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।

‎এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা এমন সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।