যৌথবাহিনীর অভিযানে মাদকসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

নোমান মিয়াজী, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেকুমিল্লার মেঘনা উপজেলায় গাঁজা ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আখতারুজ্জামান (৫০) ও তার মেয়ে সোনালী আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আখতারুজ্জামান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া বাবা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।