রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ ও সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।
গত শুক্রবার (৬ মার্চ) কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় শেষে এ কমিটি গঠন করা হয়। আর আজ মঙ্গলবার (১০ মার্চ) কমিটির নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি আল আমিন কিবরিয়া, প্রচার সম্পাদক হয়েছেন আকাশ টিভির মাকসুদুর রহমান।
নির্বাহী সদস্যরা হলেন ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন, এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিদের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা প্রমুখ।