হাইকোর্টে রিটের প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া বাজারে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানি মামলা নং-২৩৪/২৩ অনুযায়ী চলমান ও সাবেক দাগ-৩৭৫ এবং হালনাগাদ ১০-১২টি দাগে মোট ৩৬ শতাংশ জমি নিয়ে যুথি রানী কর্মকার বনাম বাংলাদেশ সরকারের মধ্যে মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট সিএস, আরএস ও বিএসএ রেকর্ড অনুযায়ী জমিটির মালিক জেলা প্রশাসক, কুমিল্লা।
এদিকে গত ৪ মার্চ ২০২৬ তারিখে আক্তার হোসেন নামে এক ব্যক্তি বাংলাদেশ সরকারকে বিবাদী করে হাইকোর্টে ৩০৭৪/২৬ নম্বর রিট মামলা দায়ের করেন। ওই রিট মামলার প্রেক্ষিতেই অবৈধ দখল উচ্ছেদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, আদালতের নির্দেশনা এবং সরকারি স্বার্থ রক্ষায় দখলদারদের উচ্ছেদ করে জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।