হোমনায় ১৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় ১৪ কেজি গাঁজাসহ মোশারফ হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৮ নং ওয়ার্ডের মনির সরকারের ছেলে।

আজ বুধবার সন্ধ্যার আগে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মুন্সীকান্দি কবরস্থানের সামনে ছিনাইয়া- মেঘনা পাঁকা রাস্তার উপর তল্লাশি চৌকি বসিয়ে একটি পিকআপ গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয় ও গাজা বহনকারী পিকাপটি জব্দ করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টমাস বড়ুয়া বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।