চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও আল মক্কা ট্রাভেলস্ ও আল মদিনা ট্রাভেলস্ এন্ড হজ¦ কাফেলার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেষ্টুরেন্টের হলরুমে কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব মুফতি মোঃ খোরশেদ আলম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। আল মক্কা ট্রাভেলসের পরিচালক সামছুল আলমের ব্যবস্থাপনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, সেলিম মহুরী, মোঃ ইলিয়াছ, মোঃ ইউসুফ, দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চলতি বছরের মে অনুষ্ঠিতব্য হজে¦র হাজীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে হজ্বের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরন করা হয়। আল মক্কা ও আল মদিনা ট্রাভেলস্ এন্ড হজ¦ কাফেলার হাজীগন আগামী ২০ এপ্রিল সৌদিআরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।