চৌদ্দগ্রামে যুবনেতা ইসরাফিল হোসেনের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে যুবনেতা ইসরাফিল হোসেনের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় ১৫০ পরিবার এর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
গরু জবাই এর উদ্বোধনী প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সম্মানিত সেক্রেটারি বেলাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীরহাট ইউনিয়ন এর আমীর মাওলানা জাফর আহমেদ, ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, ৯নং ওয়ার্ড এর জামায়াতে সভাপতি মাষ্টার জাহাঙ্গীর হোসেন, ১নং ওয়ার্ড জামায়াতে সভাপতি মাওলানা ইমরান মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির এর সভাপতি নাছিম মিয়াজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলে এ জি এস শোয়েব আখতার তুষারসহ বসন্তপুর গ্রামের নেতৃবৃন্দ।

সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন মাষ্টার আজিজুল হাকিম রাকিব, মোঃ কবির আহমেদ, তানভীর হোসেন তানিম, রায়হান, শাহিন আলম, হোসাইন, জিহাদ, কামরুল হাসান প্রমুখ। কোরবানির মাংস গোপনে বসন্তপুর গ্রামের গরীব ও অসহায়দের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এই মহতী উদ্যোগে বাস্তবায়নে যে সকল শুভাকাঙ্খী যুবনেতা ইসরাফিল হোসেনকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।