দাঁড়িপাল্লায় প্রচারণায় কুমিল্লা এনডিএফ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ও গণভোটে হ্যাঁ প্রচারণায় কাজ করছেন ডাক্তার সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সোমবার (০২ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা সদর হাসপাতাল ও কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে ডাক্তারদের মাঝে প্রচারণা করেন।

প্রচারণায় অংশগ্রহণ করেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা.সফিকুর রহমান পাটোয়ারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. জহিরুল হক, উপদেষ্টা ডা. মাহফুজুল হক,
কুমিল্লা জেলা ন্যাশনাল ডক্টরস ফোরাম সেক্রেটারি
অধ্যাপক ডা জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক
ডা. কাউসার হামিদ, আর্মি মেডিকেল কলেজেরর
সহযোগী অধ্যাপক ডা. শাহ আলম, সেন্ট্রাল মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান এনডিএফ সদস্যসহ ইন্টার্ন ডাক্তাররা অংশগ্রহণ করেন।

 

এ সময় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সদস্যরা বলেন, জামায়াতসহ ১১দল সরকার গঠন করলে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। প্রতিজেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে।