কুমিল্লাস্থ নাগাইশবাসীর উদ্যোগে ইফতার মাহফিল

গাজী রুবেল

কুমিল্লায় বসবাসরত নাগাইশ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কুমিল্লা ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে নাগাইশ গ্রামের বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী, প্রবাসী ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের আহ্বায়ক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, মোঃ জসিম পাঠান, সোহেল আকবর ভূইয়া, সাজিদুল ইসলাম ফারুক, সার্জেন্ট( অবঃ) শফিকুল ইসলাম, ডাক্তার সোহেল রানা, প্রভাষক গাজী শাহ জালাল, মোঃ জালাল উদ্দীন, প্রভাষক মনির হোসেন সরকার, এডভোকেট সাইফুল ইসলাম, প্রভাষক মোস্তাক আহাম্মদ, ডাক্তার ফেরদৌস আলম, মোঃ ইমন হোসেন, গাজী রুবেল প্রমূখ। ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, প্রবাস ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা নাগাইশ গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নাগাইশবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।