গাজী রুবেল।।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাজনীন হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে স্কুল মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ সুদেষ্ণা শামস এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পলাশের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
স্বাগত বক্তব্য রাখেন নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, অহিদ মেম্বার, শিদলাই পাবলিক স্কুলের সভাপতি গাজী সাইদুল ইসলাম এমরান, মোঃ নজরুল ইসলাম, ইয়াসমিন আক্তার, গোলাম ছামদানী শিমুল, ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন, মজিবুর রহমান, হাফেজ মনিরুজ্জামান, শেফালী আক্তার শিলা, জসিম উদ্দিন, মোঃ জসিম সরকার, আশিকুর রহমান (আশিক), মোসলেম সরকার, অভিভাবক সদস্য মোসা. ফারহানা পারভীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র মোঃ রোমন।
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। দোয়া শেষে তাবারক বিতরণ এবং ৭০ জন পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।