চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার বিকেলে জামায়াত কার্যালয়ে আয়োজিত সমাবেশে উপজেলা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, মোশাররফ হোসেন ওপেল, ডা. মঞ্জুর আহমেদ সাকি, কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
উপজেলা জামায়াত সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ, জ¦ালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লংমার্চ কে কেন্দ্র করে চৌদ্দগ্রামে ওইদিন বেলা ১২টায় বিশাল পথসভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন ১১ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। এ উপলক্ষে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। জাতীয় নেতাদের বরন করতে ও গণদাবী আদায়ের লক্ষ্য চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণকে আহবান জানানো হয়েছে।