সৈয়দ খলিলুর রহমান।।
কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন। মোঃ শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, আব্দুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, মোঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মোঃ শাহীন হাসান, মোঃ সাদেকুর রহমান খন্দকার এবং পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজালাল রোশন।
শিক্ষার্থীদের পক্ষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসাঃ রাইসুল আক্তার এবং অভিভাবকদের পক্ষ থেকে পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক মোঃ কবির হোসেন অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৬ জন শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।