‎ঢাকা-চট্টগ্রামের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

স্টাফ রিপোর্টার।।
‎৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন।

(৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে গণমিছিলটি শুরু হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নুরজাহান সামনে পথসভা মঞ্চ শেষ করে।

মিছিল শেষে অংশ গ্রহন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান,সেক্রেটারী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার,শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু মজিবুর রহমান ভুঁইয়া, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত। এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের পরও এখনো ‘জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে গণভোটের রায় পুনর্বহাল করতে হবে।

জোটের নেতারা আরো বলেন, বর্তমান প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ ও অদূরদর্শিতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের তীব্র সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।