পারভেজ সরকার:
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি জিপিএ-৫ পেয়ে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সৌজন্য উপহার হিসেবে বই প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জ্যোতি রানী সূত্রধরের যৌথ সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁঞার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন ভুলু পাঠান, অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান ও শাহজাহান মোল্লা। এ ছাড়া অভিভাবক সদস্য শাহাজ উদ্দিন সাজু, নোয়াব সরকার ও কাজী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে জিপিএ-৫ অর্জন করে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে সৌজন্য উপহার হিসেবে বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতেই কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগ।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।