ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের বার্ষিক সাধারণ সভা-২০২৬ মহানগরীর ঢুলিপাড়া ভার্চুয়াল ফান টাউনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মহানগরীর একটি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আক্তার হোসেন (মনু)।

সভায় প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী, জাকির হোসেন সরদার, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার ও মমিনুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা বোর্ডের সাবেক এডিজি ডক্টর মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. আব্দুল হাকিম এবং কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ।

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “আমরা মানুষের মৌলিক অধিকার—বাসস্থান ও নিরাপদ জীবনযাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি। নতুন নেতৃত্বে যারা আসছেন, সবাই সৃজনশীল মানুষ। কাজে নতুনত্ব থাকবে। নতুন কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স নতুন উদ্যমে কাজ করবে। সবাই দোয়া ও সহযোগিতা করবেন।”