প্রবাসীর স্ত্রী সন্তান নিয়ে চলে গেছে সৎ ভাই, বোনদের নিয়ে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার জগমোহনপুর গ্রামের আবুল বাশারের ছেলে আবদুল অদুদের স্ত্রী-সন্তান ও ভিটা বাড়ি দখলের পর পৈতৃক সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ সৎ ভাই আবদুল কুদ্দুসের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মিয়া বাজার সংলগ্ন শিতলিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনে আবদুল অদুদ এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন- আমি ৭ বৎসর বিদেশে ছিলাম তখন আমার সৎ ভাই কুদ্দুসের কাছে সকল টাকা পয়সা পাঠাতাম। আমার মা বোন স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে থাকতো, আমি তার কাছে সকল টাকা পয়সা বিদেশ থেকে পাঠাতাম। আমার টাকা দিয়ে সে বাড়িঘর করেছে। যখন শুনেছে আমি বিদেশ থেকে চলে আসবো, আমার সৎ ভাই কুদ্দুস আমার বউ, দুই ছেলেমেয়েকে প্রলোভন দেখিয়ে সে ভাগিয়ে নিয়ে যায়। ভিটা বাড়ি দখল করে আমাকে নিঃশ্ব করে দেয়। আমার পৈতৃক সম্পত্তিও দখলে নিয়ে নেয়।

এখন আমার একটাই দাবি আমার পৈতৃক জায়গা আমি ফিরে পেতে চাই। আমি আমার জায়গায় থাকতে পারিনা, আমার ভাইয়ের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা জড়িত, সন্ত্রাসী গুন্ডা বাহিনীর কারণে আমি আমার জায়গায় থাকতে পারিনা। ২০২১ সাল থেকে আমার নামে বহু মামলা হামলা করেছে। আমি থানায় অভিযোগ করেছি, কোর্টে মামলা দিয়েছে আমাকে, দুইটি মামলার রায় আমি পেয়েছি। এরপরও আমার জায়গা আমাকে ফিরিয়ে দেয় না।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।