পারভেজ সরকার, দেবিদ্বার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খানের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি ও দেবিদ্বার পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহাম্মদ এবং পৌর সেক্রেটারি ক্বারী ওয়ালিউল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. নুরুল হুদা, মাওলানা মো. শরীফুল ইসলাম সরকার, মাওলানা মো. রুহুল আমিন সরকার, মো. ওবায়দুল্লাহ মাহমুদ, পৌর সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন ও মো. বিল্লাল হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।