ক্যান্টনমেন্টের জিহান রেস্তোরাঁ থেকে ভাত না খেয়ে চলে যেতে হলো কাস্টমারকে

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা ক্যান্টনমেন্ট টিপরাবাজার এলাকায় অবস্থিত জিহান রেস্তোরাঁ সম্প্রতি নতুন ব্যবস্থাপনায়, নতুন আঙ্গিকে চালু হয়েছে। খেতে এসে ভাত না খেয়েই চলে যেতে হলো এক কাস্টমারকে। এমনই এক হতাশার কথা ফেসবুকে তুলে ধরেছেন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপি নেতা কামাল হোসেন। নিচে তার ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

-জিহান রেস্টুরেন্ট ক্যান্টনমেন্ট আমি একটা চেয়ারে বসে আছি দুজন ভদ্রলোক পাশের টেবিলে বসে ভাত খাবার জন্য ওয়ার্ডার করলেন ওয়েটার ওনাদের একডিশ ভাত দিলেন ওনারা বললেন এতো ভাত কেন ওয়েটার বললো জনপ্রতি ৫০ টাকার ভাত এখানে দুজনের জন্য ১০০ টাকার ভাত দেওয়া হয়েছে। ভদ্রলোক দুজন বললেন অর্ধেক ভাত দেন আমরাতো দুজনে অর্ধেক ভাতও খেতে পারবো না ওয়েটার বললেন মালিকের নির্দেষ ভাত খেতে বসলে জনপ্রতি ৫০ টাকার ভাতের বিল দিতে হবে। দুজনকে ৫০ টাকার ভাত দেওয়ার সুযোগ রাখে নাই মালিক পক্ষ। ওনারা দুজন ভাত না খেয়ে চলে গেলেন। তাহলে কি জিহান রেস্টুরেন্টে এই অমানবিক ব্যাবসা চলবে ? আমরা চাই জিহান রেস্টুরেন্ট ব্যাবাস করুক তবে যেন অমানবিক
না হয়।