পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইগর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পদ্মকোট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতারা।
এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূঁইয়া (মুন্না মেম্বার), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল গাজী, জাসাসের দেবিদ্বার উপজেলা শাখার সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. এমরান হোসেইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সাগর এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ গুনাইগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম হোসেনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন।