তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ও ৩ শত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাঘবপুর ও পশ্চিম পোমকারা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ৩শত ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।