স্টাফ রিপোর্টার।।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আঞ্চলিক পরিচালক (আরডি) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মিজ আফরোজা খান মিতা। আজ ৩০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে তিনি কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত আঞ্চলিক পরিচালকের যোগদান উপলক্ষে আঞ্চলিক পরিচালকের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
বক্তারা জানান, তার দক্ষ ও পেশাদার নির্দেশনায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, পুরাকীর্তির উন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে আরও গতিশীলতা সঞ্চার হবে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক মিজ আফরোজা খান মিতা উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দপ্তরের সার্বিক অগ্রগতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারী সকলকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।