চৌদ্দগ্রামে আ’লীগের তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে সহিংসতার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এবং উপজেলা সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।