চৌদ্দগ্রামে কোটি টাকার ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও পাশের এলাকায় পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের ভারতীয় কাপড় ও মাদক উদ্ধার করেছে বিজিবি। রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রোববার ভোররাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী নোয়াপুর নামক স্থান হতে ৯০ কেজি গাঁজা জব্দ করে।

এছাড়া শিবেরবাজার বিওপি এবং কটকবাজার পোষ্ট এর বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে চৌয়ারা বাজার ও পালপাড়া নামক স্থানে মালিক বিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, রেডবুল এবং মুভ মলম আটক করে। আটককৃত মালামালের মূল্য বিরানব্বই লক্ষ নব্বই হাজার পাঁচশত টাকা।

বিজিবি মিডিয়া বিভাগ জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা ও মাদক ধ্বংস করা হবে।