দেবিদ্বারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় তিন শতাধিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা মোকবুল হোসেন মুকবুল, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আবুল কালাম আজাদ, ডা. মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন বিল্লু, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জুয়েল, সাবেক ছাত্রনেতা মো. বাছির ও সাবেক ছাত্রদল নেতা ইউছুফ রাজসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়।