জাহাঙ্গীর আলম, মেঘনা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন ২০২৬ সালে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
মঙ্গলবার কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলা বাড়িতে পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী সন্ত্রাসগণ প্রকাশ্যে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এস এম মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলা চালায় বিএনপি সমর্থিত কয়েকটি বাড়িতে। এতে কয়েকটি বাড়ি দা-কুড়াল দিয়ে ভাঙ্গচুর করে এবং একটি দোতালা ডুপ্লেক্স বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।