ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ডেস্ক রিপোর্ট।।
নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যলয়।
এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, রচনা, হামদ্ ও নাত প্রতিযোগিতা।

প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ।

শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী।

কলেজ অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তারা বলেন— মানবতার মহান মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) কে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন— তোমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজির প্রতিটি কথা, কাজ, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ গোটা মানব জাতির দুনিয়া আখেরাতের কল্যাণের বার্তাবাহী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন,যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আবদুল হালিম।