মোশতাক ফয়েজী ও মোল্লা নাজিম উদ্দিনের নেতৃত্বে কুমিল্লা বিভাগীয় মাজলিসুল মুফাসসিরীনের নতুন কমিটি

গাজী রুবেল।।
কুমিল্লা বিভাগীয় মাজলিসুল মুফাসসিরীনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামিক বক্তা মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, সাধারণ সম্পাদক হিসেবে ইসলামিক বক্তা মাওলানা মোল্লা নাজিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মাহবুব ইজ্জুদ্দীন আল জাবেরী-এর নাম ঘোষণা করা হয়েছে।

‎গত রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় এক হাজার আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

‎কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ বাসার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফকুর উদ্দিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালীসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অধিবেশনে বক্তারা কোরআন-সুন্নাহর শিক্ষা ও আদর্শ প্রচার, দ্বীনি কার্যক্রম সম্প্রসারণ এবং আলেম-ওলামাদের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

‎কাউন্সিল অধিবেশন শেষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কুমিল্লা বিভাগীয় মাজলিসুল মুফাসসিরীনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎পরে কুমিল্লা বিভাগীয় মাজলিসুল মুফাসসিরীনের নতুন কমিটির সভাপতি ইসলামিক বক্তা মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, সাধারণ সম্পাদক ইসলামিক বক্তা মাওলানা মোল্লা নাজিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব ইজ্জুদ্দীন আল জাবেরী-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।