মোহাম্মদ কামাল হোসেন মোল্লা,হোমনা।।
কুমিল্লার হোমনা উপজেলার নিলখি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
নিলখি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লা সরকার সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।