ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমরিয়া চান্দপুর মাদরাসায়ে এমদাদিয়ার ৮ শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের শেষ সবক শুনেন শায়খুল হাদিস মুফতি তাওহিদুল ইসলাম। একই সাথে মাদরাসার ৫ জন শিক্ষার্থীকে কোরআনের হেফজ সবক দেয়া হয়।
মাদরাসায়ে এমদাদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইব্রাহীম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিফজ সম্পন্নকারী ৮ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে তাদের সফলতা ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসায়ে এমদাদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইব্রাহীম সিরাজী বলেন, “মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে মাদরাসাটি দেশের বিভিন্ন স্থানে শিক্ষার ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে আমরা কাজ করে যেতে চাই।”
তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।