মারুফ আহমেদ
পঞ্চদশ শতাব্দীর সু-মহান মুজাদ্দিদ, মহিউস সুন্নাহ, মহিউল বিদ’আ, মুরশীদের বরহক, রাসূল নোমা -শেরে গাজী আকবর আলী রেজভী (রা:) এর ১৬৬ তম খোশরোজ শরীফ উপলক্ষে ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সন্ধায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কুতুবনগর, ঘোড়ামারা এলাকায় কেন্দ্রীয় রেজলীয়া শরীফে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, রেজভী মাওলার অন্তর প্রিয় নাতি- আওলাদে রেজভী হযরত মাওলানা আলী হায়দার রেজভী, সুন্নি আল কাদরী, খলিফা, রেজভীয়া দরবার শরীফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী,পীর সাহেব, মঈনিয়া নজরুলীয়া দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান রেজভী, সভাপতি, রেজভীয়া দরবার শরীফ, কুমিল্লা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকে রাসুল আমজাদ হোসেন রেজভী সুন্নী আল কাদেরী,খলিফা, রেজভী দরবার শরীফ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী জুলাস রেজভী, কুতুবনগর, ঘোড়ামারা, কুমিল্লা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাদেম মোস্তফা রিজভী, রিজভী মাওলার জানের জান, কুতুবনগর, ঘোড়ামারা, আদর্শ সদর, কুমিল্লা।
উক্ত ওরশ মোবারক এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মো: জালাল উদ্দীন শিপন রেজভী, সাঙ্গঠনিক সম্পাদক, রেজভিয়া দরবার শরীফ, কুমিল্লা জেলা।
সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ দেলোয়ার রেজভী – রেজভীয়া দরবার শরীফ, অর্থ সম্পাদক কুমিল্লা জেলা।