চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে মতবিনিময়

চৌদ্দগ্রাম প্রতিনিধি।
‎কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি।
সোমবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে মতবিনিময়কালে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। নেতৃবৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা কামনা করেন।

আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাব বনাম শান্তিরবাজার ইউনাইটেড ক্লাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।