চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত বাজারে বড় মসজিদের পাশে অবস্থিত এম রহমান মার্কেটে কুমিল্লা জজকোর্টের এডভোকেট, কনকাপৈত গ্রামের কৃতি সন্তান মোঃ রাশেদুল আলম সবুজের আইনী সহায়তা চেম্বার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব দোয়া ও মোনাজাতের মাধ্যমে চেম্বার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এডভোকেট রাশেদুল আলম সবুজের পিতা মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোঃ তারেকুল আলম রাসেল, চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক মোঃ জাহাঙ্গীর আলম, দলিল লিখক রেদোয়ানুল করিম, কনকাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহিদুল আলম শামীম, বিশিষ্ট রাজনীতিবীদ নিজাম উদ্দিন মিয়াজী, মোঃ লিটন, কনকাপৈত বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আমিন, মুরাদ মুন্সী, মামুন, সুমন, খোকন, মোহাম্মদ আলী মেম্বার, জাকির হোসেন ভূঁইয়া, ছুট্টু মেম্বার ও এলাকার মুরব্বি ও তরুন যুব সমাজের ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কনকাপৈত বড় মসজিদের খতিব মাওলানা মোবাশ্বের।
প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উক্ত চেম্বারে আইনী পরামর্শ দিবেন এডভোকেট মোঃ রাশেদুল আলম সবুজ। আইনী সেবা পেতে যোগাযোগ করুন ০১৮১২০৭৬৬২৭ অথবা ০১৫৫৮৯৬৬৬৮৪ নাম্বারে।