চৌদ্দগ্রামে মহিলা মেম্বারের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও লুটপাট

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সাংবাদিক ও মেম্বার দম্পত্তির বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মহিলা মেম্বার মাসুদা আক্তার মিনা।

অভিযোগে উল্লেখ করা হয়, কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের সাংবাদিক শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের স্ত্রী মাসুদা আক্তার মিনা ইউপির নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার। দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার জীবন ও ইন্ধনদাতা মোহাম্মদ আলীর সাথে সম্পত্তি নিয়ে বিরোধে চলছে। আদালতে মামলাও চলমান রয়েছে।

বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার জীবনের নেতৃত্বে অপর সদস্যরা বিভিন্ন সময় তাদেরকে হুমকি দমকি ও বাড়ি ঘর দখলের পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ ইলিয়াছের বাড়িতে ডুকে পাকের ঘর ভাংচুর করে এবং টিনের বেড়া দিয়ে ইলিয়াছের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এরপর মাসুদা আক্তার মিনার বাড়িতে অনাধিকার বসত ঘরের জিনিসপত্র ভাংচুর করে এবং ভ্যানিটি ব্যাগ থেকে কোরবানির পশু গরু ক্রয়ের পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। বাধা দিলে কিশোর গ্যাং সদস্য মাসুদা আক্তার মিনার গলায় থাকা ৫ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন টেনে নিয়ে যায়। ওই সময় হামলারকারীরা বসত ঘরের থাই গøাস, খাট, রেক, চাউলের ড্রাম, হান্ডিপাতিলা সহ আসবাবপত্র ভাংচুর শেষে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় এবং কিছু জিনিসপত্র ঘরের পার্শ্বে পানির ছোট পুকুরে ফেলে দেয়। খুলে নিয়ে যায় পানির ট্যাংকির পাইপ। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।
অবস্থা বেগতিক দেখে ৯৯৯-এ কল করলে দ্রæত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে টের পেয়ে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়।

বর্তমানে কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন ইউপি মেম্বার মাসুদা আক্তার মিনা।
এ ঘটনায় রোববার ইউপি মেম্বার মাসুদা আক্তার মিনা বাদি হয়ে বুদ্দিন গ্রামের কিশোর গ্যাং লিডার জীবন, জিহাদ, মাজহারুল ইসলাম, শাওন, সেলিম, খোকনসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।