চৌদ্দগ্রামে মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব কার্যক্রমের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া আছগরিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসার সাবেক শিক্ষার্থী ফোরামের উদ্যোগে মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(১১ এপ্রিল’২০২৬) মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসমাইলন।

গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন চিওড়া আছগরিয়া ফাযিল মাদরাসার সাবেক শিক্ষার্থী মাওলানা আবদুল আজিজ, মাওলানা এয়াকুব, মাওলানা আবদুল বাতেন, মাওলানা বদিউল আলম, মোঃ ইকবাল, আবু মুসা, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান, জাফর আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, মোজাজে¥মল হোসেন সোহাগ, ইমাম হোসাইন, ইউনুছ চৌধুরী সোহাগ, মোঃ পারভেজ, মোঃ আশিক, মোহাম্মদ সাইদুল হক প্রমুখ।

সভায় মৌসুম ফলচক্র ও মাদরাসা প্রাঙ্গনে একটি গাছ লাগানো হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিয়াজীকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি, মাওলানা ইসমাইলকে সভাপতি ও মাওলানা আবদুল মমিনকে সেক্রেটারী করে ৭০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়।